Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকাসক্তকে কারাদণ্ড ও জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:03:21 pm, Wednesday, 10 June 2026
  • 69 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (৯ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বাগেরহাট পৌরসভার হাড়িখালী, নাগেরবাজার, বাসাবাটি এবং বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ফেরদৌস খান (৩৭), পিতা রুস্তম খান, গ্রাম যশোরদী, থানা কচুয়া, সোহেল ফরাজী (৩২), পিতা জাকির ফরাজী, গ্রাম সরুই, সাজ্জাদ হাওলাদার (২৮), পিতা মৃত আলম হাওলাদার, গ্রাম নাগেরবাজার এবং হৃদয় মোল্যা (২৫), পিতা মৃত সাইফুল মোল্যা, গ্রাম পুটিমারি, থানা ও জেলা বাগেরহাট।
বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আতিয়া খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেক আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ফেরদৌস খানকে ২ হাজার টাকা, সোহেল ফরাজীকে ১ হাজার টাকা, সাজ্জাদ হাওলাদারকে ২৫০ টাকা এবং হৃদয় মোল্যাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকাসক্তকে কারাদণ্ড ও জরিমানা

আপডেট টাইম : 01:03:21 pm, Wednesday, 10 June 2026