Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময়

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:58:46 pm, Friday, 12 June 2026
  • 117 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক প্রতিনিধি দলের সাথে বাগেরহাট প্রেসক্লাবের এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পেশাগত মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখা এবং মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময়

মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো (প্রকাশক ও সম্পাদক- সংবাদ৩৬০, জনসংযোগ ও মিডিয়া প্রধান- প্রবাসী পল্লী গ্রুপ)। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নুরনবী সোহেল। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সহ-সভাপতি এস এম রাজ কেন্দ্রীয় প্রতিনিধি দলকে প্রেসক্লাবে স্বাগত জানান এবং স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি হেদায়েত হোসনে লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সিনিয়র সাংবাদিক রব মোল্লা,সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, আবু হানিফ ও এসকে সোহেল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার অন্যতম প্রাণকেন্দ্র হলো বাগেরহাট প্রেসক্লাব। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অপসাংবাদিকতা রোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কেন্দ্রীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। বক্তারা সাধারণ মানুষের সুখ-দুঃখ ও এলাকার সার্বিক উন্নয়নের চিত্র সংবাদমাধ্যমে আরও বেশি করে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময়

আপডেট টাইম : 08:58:46 pm, Friday, 12 June 2026