Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এবার কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট ?

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:19:27 pm, Tuesday, 14 July 2026
  • 54 বার

আমার ডেক্স:নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ পেল শোবিজ। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। এবার বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। আসন্ন ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী, দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর। বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে আসেন সেরা পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। একে একে তারা অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হয় বিজয়ীকে।

গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনির অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে আমরা এগিয়েছি। ইতিমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ বেরিয়েছে, যেখান থেকে অনেকেই এখন খুব ভালো কাজ করছেন।’

এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।

৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড’। নানা ধাপ পেরিয়ে এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

খুলনা গেজেট/এএজে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এবার কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট ?

আপডেট টাইম : 05:19:27 pm, Tuesday, 14 July 2026