Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:40:58 pm, Monday, 3 August 2026
  • 115 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাইকৃত নয়টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।
বাগেরহাটে চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন

পুলিশ জানায়, জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা–পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ২ আগস্ট মামলার অন্যতম আসামি মো. ফারুক হাওলাদার (২৮)কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোরচক্রের অন্য সদস্যদের পরিচয় নিশ্চিত হয়। পরে সোমবার জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিম (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় চোরাইকৃত নয়টি ইজিবাইক এবং ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শ্যালোমেশিনগুলো নছিমন ও ভটভটি তৈরিতে ব্যবহৃত হতো।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদক-সংশ্লিষ্টসহ পাঁচটি মামলা রয়েছে। শাহ আলমের বিরুদ্ধে রয়েছে চুরির দুটি মামলা। তবে অপর দুই আসামির বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯ ইজিবাইক ও ১২ শ্যালোমেশিন

আপডেট টাইম : 06:40:58 pm, Monday, 3 August 2026