Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:01:03 pm, Sunday, 9 August 2026
  • 32 বার

আমার ডেক্স:‘দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের অধিক সময় পেরিয়ে গেছে। আমাদের পরে স্বাধীন হয়েও অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করতে পেরেছে, অর্থনীতি স্বাবলম্বী করতে পেরেছে। এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার। আপনাদের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে।’ রবিবার প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া সমুদ্রসৈকতে এক সমাবেশে এসব কথা বলেন। এর আগে তিনি কক্সবাজার মাতারবাড়ী থেকে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার প্রদত্ত ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। সমাবেশস্থলে এসে পৌঁছান দুপুর ২টায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের নারীদের স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, কৃষকদের জন্য করেছি কৃষক কার্ড। বাঁশখালী লবণ চাষিরা শিগগিরই এই প্রক্রিয়ার আওতায় আসবেন।’

চীন সরকার এখানে বিনিয়োগ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মাতারবাড়ী যাওয়ার সময় মিরসরাই থেকে পুরো সমুদ্র উপকূল হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছি। এই সমুদ্র আমাদের সম্পদ। এখানে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে, এসব কারখানায় চট্টগ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে।’

সমাবেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু বক্তব্য দেন।

বিকাল ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বাঁশখালী শেয়ার করে ফটিকছড়ির উদ্দেশে। ফটিকছড়িতে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুলাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর হাটহাজারী ও নগরের রেডিসন ব্লু হোটেলে দলের কর্মসূচিতে অংশ নেবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : 09:01:03 pm, Sunday, 9 August 2026