Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডে ১০টি ঝুটের গুদামসহ স মিল পুড়ে ছাই

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:14:19 pm, Thursday, 24 March 2022
  • 151 বার

স্পেশাল করেসপন্ডেন্ট

জেলার ফতুল্লায় একটি ঝুটের গুদামের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দশটি ঝুটের গুদাম ও একটি স মিলসহ দুইটি ভবনের তৃতীয় তলা পর্যন্ত পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোর পাঁচটায় একটি ঝুটের গুদামে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আরও নয়টি ঝুটের গুদাম ও একটি স মিলে আগুন ধরে যায়। এক পর্যায়ে গুদামগুলোর পেছনে অবস্থিত একটি ছয় তলা ও একটি চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভবন দু’টির তৃতীয় ও চতুর্থ তলা পর্যন্ত আগুন লেগে যায়। একইসঙ্গে আরও ৫/৬টি টিনের ঘরও আগুনে পুড়ে যায়।

আরও জানা গেছে, আগুনের লেলিহান শিখা পাঁচ থেকে ছয় তলা পর্যন্ত উপরে উঠে যায়। এ সময় ভবন বাসিন্দারাসহ আশপাশের ঘরের লোকজন বের হয়ে নিরাপদে সরে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশন থেকে চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডে ১০টি ঝুটের গুদামসহ স মিল পুড়ে ছাই

আপডেট টাইম : 12:14:19 pm, Thursday, 24 March 2022