কচুয়া প্রতিনিধি
কচুয়ায় গার্ডার ব্রীজের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল। বুধবার সকালে উপজেলার টেংরাখালী গ্রামের দাড়ার খালের উপর নির্মিত গার্ডার ব্রীজের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন।৭২ লক্ষ ৩৫ হাজার একশ পঞ্চান্ন টাকা ব্যায়ে নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্য এ ব্রীজটির বাস্তবায়ন সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।
এসময়ে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জণ কুন্ডু,ঠিকাদার সমিতির সভাপতি বালী শোকরানা রব্বানী আজাদ উপস্থিত ছিলেন।
Md.Liton 











