Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:15:20 pm, Thursday, 24 March 2022
  • 193 বার

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) বিকেলে একটি পরিবহন কাউন্টারের সামনে পড়েছিল মৃতদেহটি। প্রথমে অজ্ঞাত হিসেবে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। এতে তার নাম আজিয়া বেগম, স্বামীর নাম হারুনুর রশিদ, বাবার নাম সেকান্দার আলী, মায়ের নাম জয়তুননেছা, গ্রাম খাদা, উপজেলা শরণখোলা, জন্ম তারিখ ৩০.০৩.১৯৬৩ উল্লেখ রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত আজিয়া বেগম একাই চট্টগ্রাম থেকে রোহান পরিবহনে শরণখোলায় আসেন। দুপুর একটার দিকে স্ট্যান্ডে নামার পরে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এর কিছুক্ষণ পরই মৃত্যুরকোলে ঢলে পড়েন তিনি। তার সঙ্গে থাকা পলিথিনের ব্যাগে কাপড়চোপড়, একটি ইনহেলার ও কিছু ওষুধ পাওয়া গেছে।

স্থানীয় খাদা ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন তালুকদার সন্ধ্যা ৭টার দিকে জানান, এখন পর্যন্ত বৃদ্ধার কোনো আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শরণখোলা থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার জানান, মৃতদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরে তার স্বজনদের খোঁজ করা হচ্ছে। না পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে যে সব ওষুধপত্র পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আপডেট টাইম : 02:15:20 pm, Thursday, 24 March 2022