Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

‘অর্থনৈতিক মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা’

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:57:16 pm, Saturday, 26 March 2022
  • 218 বার
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে আর এখন যে সংগ্রাম, তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনেক রক্ত ও অশ্রুপথে দীর্ঘ লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন যে সংগ্রাম- তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এ মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। তিনি আরও বলেন, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

‘অর্থনৈতিক মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা’

আপডেট টাইম : 02:57:16 pm, Saturday, 26 March 2022