Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফকিরহাটে পরিবারের সকলকে অচেতন করে মালামাল লুট: ৪জন হাসপাতালে

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:31:08 pm, Saturday, 26 March 2022
  • 175 বার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামে চেতনানাশক ঔষধ স্প্রে করে একই পরিবারের ৪জনকে অচেতন করে দুর্ধষ চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। অচেতন অবস্থায় ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুষ্কুতারীরা উপজেলার আট্টাকী গোডাউন মোড় এলাকার শেখ ওমর ফারুক এর ঘরের ভেতর চেতনানাশক ঔষধ স্প্রে করে পরিবারের সকলকে অচেতন করে। এরপর জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা নগদ টাকা, স্বণার্লংকার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। তবে পরিবারের সদস্যরা অচেতন থাকায় ক্ষতির পরিমান জানা যায়নি। ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানিয়েছে, ওমর ফারুকের পুত্র রাকিব হাসান ঢাকায় চাকুরীরত আছেন। এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে বাড়ীতে এসে ঘরের মধ্যে সকলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের মধ্যে গৃহকর্তা শেখ ওমর ফারুক (৬৫) তার বৃদ্ধ মাতা রাবেয়া বেগম (৮৫), স্ত্রী মনিরা আক্তার (৫৫) এবং খালা মমতাজ বেগম (৭৫)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। পরিবারের সদস্যরা এখনো হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন। তাদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফকিরহাটে পরিবারের সকলকে অচেতন করে মালামাল লুট: ৪জন হাসপাতালে

আপডেট টাইম : 07:31:08 pm, Saturday, 26 March 2022