Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সাকিবের পরিবারে স্বস্তি ফিরেছে

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:55:55 am, Sunday, 27 March 2022
  • 144 বার

নিজস্ব প্রতিবেদক :

স্বস্তি ফিরেছে সাকিবের পরিবারে। স্ত্রী ও দুই সন্তান সুস্থ হয়ে বাসায় ফিরেছে। শনিবার (২৬ মার্চ) শিশির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর আগের দিন বাসায় ফিরেছে মেয়ে ইরাম আল হাসান। নিউমোনিয়া থেকে প্রায় সেরে উঠেছে সে। ঠান্ডা জ্বরে ভোগা ছেলে ইজাহ আল হাসান ভালো আছে। অনেকদিন পর অ্যালাইনা হাসান পুরো পরিবারকে বাসায় পেয়েছে।

স্ত্রী ও সন্তানেরা সুস্থ হলেও হাসপাতালে যেতেই হচ্ছে সাকিবকে। কারণ মা শিরিন রেজা ফুসফুসের ইনফেকশন নিয়ে এখনও হাসপাতালে রয়েছেন। হার্টের সমস্যা থেকে ঠান্ডাজনিত কারণে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তার। পরিবার সদস্যদের বিশ্বাস, দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরবেন সাকিবের মা শিরিন।

এদিকে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাশুড়ির শরীর খুব একটা ভালো নেই। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে পরিবার। তবে পরিবারের অন্য সদস্যরা একে একে ঘরে ফেরায় মানসিকভাবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার জন্য প্রস্তুত হতে পারবেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। আগামী ৩১ মার্চ ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ৭ এপ্রিল দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হকরা।

এদিকে কেপটাউনের ক্যাম্প শেষ করে প্রথম টেস্টের ভেন্যু ডারবানে পৌঁছেছেন সাদা পোশাকের টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ, ৫টিতেই ইনিংস ব্যবধানে। আরেকটি টেস্টে হার ৩৩৩ রানে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাকিবের পরিবারে স্বস্তি ফিরেছে

আপডেট টাইম : 11:55:55 am, Sunday, 27 March 2022