ফকিরহাট প্রতিনিধি:ফকিরহাটে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপরে একে একে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ফকিরহাট উপজেলা প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা শহীদ মিনার চত্তরে বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ফকিরহাট কে আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠন থেকে আসা শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শণী উপভোগ করেন উপাস্থিত কয়েক হাজার মানুষ। বিকালে শিক্ষক, প্রশাসন, উপজেলা পরিষদ ও পুলিশদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
ফকিরহাটে মহান স্বাধীনতা দিবস উদযাপন
-
Md.Liton - আপডেট টাইম : 02:15:53 pm, Sunday, 27 March 2022
- 159 বার
Tag :
ফকিরহাট
জনপ্রিয় সংবাদ












