Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে জেলের জালে ওঠা পদ্ম গোখরা সুন্দরবনে অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:33:49 pm, Monday, 28 March 2022
  • 177 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে মাছ ধরার সময় জেলের জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। (২৮ মার্চ) দুপুরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন বনে সাপটি অবমুক্ত করা হয়। এর আগে রবিবার (২৭ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের এক জেলে খেপলা জাল দিয়ে খালে মাছ ধরার সময় তার জালে সাপটি ওঠে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, এক জেলের জালে একটি পদ্ম গোখরা অথবা খৈয়া গোখরা প্রজাতির বিষধর সাপটি ধরা পড়ে।পরে ওই জেলের জালে আটকে পড়া সাপটি গোটাপাড়া ইউনিয়নের দফাদার সেখান থেকে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বন বিভাগের অফিসে দিয়ে আসেন। পরে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনের নির্দেশে সাপটি করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয়।দুপুরেই করমজলের বনের অভ্যন্তরে সাপটি অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন,সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা।এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফনা বিশিষ্ট সাপ।সাপটি ৫ ফুট লম্বা। সাপ সম্পর্কে আজাদ কবির বলেন,কোন প্রাণী অযথা কাউকে আক্রমণ করেনা,যদি কেউ সেটিকে আঘাত কিংবা তার আবাসে হানা না দেয়।সাপ হলেও এ প্রাণী পরিবেশের ইকো সিস্টেমেরই অংশ।তাই ইকোসিস্টেম ও জীববৈচিত্র সংরক্ষণে সাপসহ কোন প্রাণীই না মেরে আমাদেরকে খবর দিলে আমরা তা উদ্ধার করে তার প্রকৃত পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম হবো।তাই সুন্দরবনের আশপাশের মানুষের কাছে আমাদের দাবী থাকবে কেউ কোথাও কোন বন্যপ্রাণী কিংবা বিলুপ্ত প্রজাতির কোন প্রাণীর সন্ধান পেলে না মেরে আমাদেরকে জানাবেন তাতে আমাদের জীববৈচিত্র সংরক্ষণে সহায়ক হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে জেলের জালে ওঠা পদ্ম গোখরা সুন্দরবনে অবমুক্ত

আপডেট টাইম : 09:33:49 pm, Monday, 28 March 2022