Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুরের মূর্ছনায় বঙ্গবন্ধুকে এ আর রহমানের শ্রদ্ধা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:12:00 pm, Wednesday, 30 March 2022
  • 118 বার

অনলাইন ডেস্ক :

চৈত্রের সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে ভিজেছেন দর্শকরা। প্রকৃতির কান্না থামার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসা দর্শকরা রাতে আরেক দফা সুরের বর্ষণে স্নাত হয়েছেন। ভারতের অস্কার জয়ী সংগীতশিল্পী এ আর রহমানের গানের সুরে মোহিত সবাই।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্টে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিশ্ব সংগীতাঙ্গনে উপমহাদেশের মুখ এ আর রহমান গতকাল গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিসিবির অনুরোধে বঙ্গবন্ধুকে নিয়ে তার নিজের তৈরি করা দুটি গান গেয়েছেন তিনি।যার মধ্যে একটি ছিল বাংলায়, আরেকটি হিন্দিতে। গতকাল এ আর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি গান দুটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করলাম।আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও ধন্যবাদ জানাচ্ছি এ আয়োজনের জন্য।’

বিকালে কনসার্ট শুরু হতেই পারফরম করে বাংলাদেশের ব্যান্ড মাইলস। পরে মঞ্চে উঠেন সংগীতশিল্পী মমতাজ। তিনি কয়েকটি গান পরিবেশন করার পরই নামে বৃষ্টি। প্রকৃতির কান্নায় থমকে যায় অনুষ্ঠান। মাঠে চেয়ারে বসে থাকা দর্শকরা ছোটেন ছাউনির দিকে। ১০ ও ৫ হাজার টাকা মূল্যের প্লাটিনাম, গোল্ড ক্যাটাগরির টিকিট কেনা দর্শকরা ভিজেছেন বৃষ্টিতে। অনেকে আবার বৃষ্টি থেকে বাঁচতে নিজের ব্যাগ, ককশিট মাথায় তুলে নিয়েছিলেন।

রাত ৮টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে আসেন। সাড়ে ৮টার পর জাতীয় সংগীতে অংশ নেয় স্টেডিয়ামে উপস্থিত সবাই। প্রধানমন্ত্রীর সামনে আরেক দফা পারফরম করেন সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ। রাত সাড়ে ৯টায় মঞ্চে উঠেন এ আর রহমান। তার গায়কি, পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে সবাইকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুরের মূর্ছনায় বঙ্গবন্ধুকে এ আর রহমানের শ্রদ্ধা

আপডেট টাইম : 02:12:00 pm, Wednesday, 30 March 2022