Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২২শে এপ্রিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:30:37 pm, Wednesday, 30 March 2022
  • 180 বার

স্টাফ রিপোর্টার:

আগামী ২২শে এপ্রিল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম অনলাইনে একটি সভা করেন। সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে ২২শে এপ্রিল। জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এসব তথ্য এখনো চূড়ান্ত হয়নি।সভায় উপস্থিত একজন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্রের ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সেই তথ্য পেলে কয় ধাপে পরীক্ষা হবে সেটি অধিদপ্তর থেকে জানিয়ে দেয়া হবে।তিনি আরও জানান, সভায় উপজেলা সদর ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেয়া যাবে না বলে জানানো হয়। তবে আমরা জানিয়েছি উপজেলা সদরে একটি জেলার সব পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া সম্ভব নয়।তারপরও আমাদের কেন্দ্রের সঠিক ধারণ ক্ষমতা জানাতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২২শে এপ্রিল

আপডেট টাইম : 02:30:37 pm, Wednesday, 30 March 2022