বিনোদন ডেস্ক:
সদ্য শেষ হওয়া ৯৪তম অস্কারের আসরে সঞ্চালক ক্রিস রককে কষে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। ওই চড় খেয়ে বরং লাভই হয়েছে আমেরিকার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ক্রিসের। হু হু করে বিক্রি হচ্ছে তার আগামী কমেডি শোয়ের টিকিট। বলতে গেলে ক্রিসের চাহিদা এখন তুঙ্গে। অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের অসুখ নিয়ে ঠাট্টা করেন সঞ্চালক ক্রিস। অ্যালোপেশিয়ায় আক্রান্ত স্মিথের স্ত্রী। এই রোগে চুল পড়ছে ক্রমাগত। তা নিয়েই ঠাট্টা করেন ক্রিস। তাতেই মেজাজ হারান উইল স্মিথ। মঞ্চে উঠে সপাটে থাপ্পড় মারেন ক্রিসকে।
Md.Liton 
















