গত রবিবার মহারাষ্ট্রের পিম্পরি এলাকার অভিজিৎ শশীকান্ত নামে এক যুবক তার বন্ধুদের সঙ্গে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে যান। বন্ধুদের বক্তব্য অনুযায়ী, সিনেমাটি বেশ পছন্দ হয় তার। সিনেমা শেষ হওয়ার পর তা নিয়ে আলোচনা চলে বন্দুদের মধ্যে। কথায় কথায় বাঁধে বচসা, শুরু হয় মতামত পেশ ও পাল্টা মতামত। যদিও সেখানে কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি অভিজিতের।
এরপর যে যার বাড়ি ফিরে যান এবং বাড়ি ফিরে রাতে ঘুমিয়ে পড়েন অভিজিৎ। পরের দিন সকাল থেকে বেশ অসুস্থ হয়ে পড়েন। তখনই তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ব্রেন স্ট্রোক হয়েছে ওই যুবকের। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা কিন্তু শেষ রক্ষা হয়নি। মত্যু হয় অভিজিৎ শশীকান্তের।
হাসপাতাল সূত্রের খবর, সিনেমাটি দেখে তা নিয়ে আলোচনার সময়ই তুমুল উত্তেজিত হয়ে পড়েন অভিজিৎ, সেই কারণেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান ওই যুবক। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস