বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আসন্ন রমজান (রোজা) উপলক্ষে ভিক্ষুক-প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়ক এলাকার ব্যবসায়ী মাসুদ হাসানের নেতৃত্বে কয়েকজন ব্যবসায়ী এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময়, স্থানীয় ব্যবসায়ী আব্দুর রব সরদার, কামরুজ্জামান লিটু, রাকিব হাসান,বোরহান খোন্দাকারসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন এদিন শহর ও আশপাশের ২৫০ জন অসহায় মানুষকে নিজেদের রান্না করা খাবারসহ রোজা উপলক্ষে চাল,ডাল, তেল, আলু, চিনি, ছোলা, চিড়া , খেজুর , লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়। রোজার আগমুহুর্তে খাদ্য সহায়তা পেয়ে খুশি তারা। ব্যবসায়ী মাসুদ হাসান বলেন, ২৫০ জন অসহায় মানুষকে উন্নতমানের দুপুরের খাবার প্রদান করেছি। এছাড়া রমজানে যাতে খাবারের কষ্ট না হয় সেজন্য চাল,ডাল, তেল, আলু, চিনি, ছোলা, চিড়া , খেজুর , লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া হয়েছে। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে রমজান উপলক্ষে ভিক্ষুক-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
-
Md.Liton - আপডেট টাইম : 07:27:49 pm, Thursday, 31 March 2022
- 129 বার
জনপ্রিয় সংবাদ












