স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলার আড়িয়াামর্দন গ্রামে মোঃ সুমন নকিবের বাড়ি ঢ়ুকে হামলা করেছে প্রতিপক্ষরা। এতে তার স্ত্রী,সন্তানসহ একই পরিববারে তিন জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ সুমন নকিবের স্ত্রী মোসাঃ পারভিন বেগম (২৬) বাদি হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানান, গত ২৫ মার্চ আমার দেবর মোঃ শফিকুল ইসলামের সাথে কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামের মোঃ শেখ মতিউর রহমান,মোঃ তরিকুল খন্দকার,মোঃ সিফাত শেখ,মোঃ শরিফুল খন্দকারের সাথে কথা কাটাকাটি হয়। তার জের ধরে ২৬মার্চ সকালে উক্ত বিবাদীগন আমার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে শরিফুল কোথায় জানতে চায়। শফিকুল বাড়িতে নেই বলায় বিবাদীগন আমাদের উপর হামলা করে। এতে আমি ও আমার ২১ মাসের বাচ্চা হোসাইন গুরুতর আহত হই। পরে আসামীরা ঘরের ভিতরে প্রবেশ করে এবং আমার স্বামী মোঃ সুমন নকিবকে এলাপাথারি মারধর করে আমি তখন ঠেকাতে গেলে উক্ত বিবাদীগন আমাকে আবারো মারধর করে এবং সম্মান হানির চেষ্টা করে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা আমার স্বামীর প্যান্টের পকেটে ভ্যানের ব্যাটারি কেনার জন্য রাখা নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বাড়ী ঢুকে হামলা, নারীসহ আহত-৩
-
Md.Liton - আপডেট টাইম : 07:36:35 pm, Thursday, 31 March 2022
- 140 বার
জনপ্রিয় সংবাদ












