মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টে খেতে গেলে ওই তরুণীর মোবাইল নম্বর নেয় রাফসান। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের কথা বলে তরুণীকে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।
বুধবার রাতে তরুণীকে বিরল উপজেলায় বেড়াতে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার পাহাড়পুরের এক বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হবে।’
Md.Liton 












