মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ব্যবসায়ীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১১টার দিকে বানিয়াখালী গ্রামের মিজানুর রহমান হাওলাদারকে (৩০) মারপিট করে স্থানীয় শত্রæপক্ষের লোকেরা। তারা মিজানুরের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গুরুতর আহত মিজানুর রহমানকে রাতেই পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের একটি দল রাত ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে চিকিৎসাধীন মিজানুর রহমান বলেন, থানায় অভিযোগ দায়ের শেষে মোটরসাইকেলে বাড়ির সামনে পৌঁছালে একটি দল তার ওপর হামলা করে। এসময় তারা মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয়। এ ঘটনা সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ ব্যবস্থা নেওয়া হবে। #
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
মোড়েলগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন
-
Md.Liton - আপডেট টাইম : 07:43:30 pm, Monday, 4 April 2022
- 120 বার
জনপ্রিয় সংবাদ












