Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ডাবল সেঞ্চুরি পার করল লেবু!

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:15:56 pm, Tuesday, 5 April 2022
  • 161 বার

বাণিজ্য ডেস্ক: রমজানে ঢাকার বাজারে ভালোমানের একটি এলাচি লেবুর দাম ১৮ টাকা। ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে। রমজানে ইফতারিতে লেবুর শরবত একটি জনপ্রিয় পানীয়। নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের কাছে নির্বিবাদে জনপ্রিয় এ পানীয়। তবে এ রমজানে লেবুর শরবত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাছে পরিণত হয়েছে বিলাসী পানীয়তে। যখন একটি লেবুর দাম ১৭-১৮ টাকা, তখন দিন শেষে গলা ভেজানোর জন্য লেবুর শরবত খাওয়া অনেকের জন্যই অধরা থেকে যায়।মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের এক হালি এলাচি লেবু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। সেই হিসাবে একটা লেবুর দাম ১৭ দশমিক ৫০ টাকা।

 সরেজমিনে রাজধানীর জিগাতলা, ধানমন্ডি, কাঁঠালবাগান ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে খুচরা বাজারে এলাচি লেবুর হালি ৪০, ৫০ ও ৭০ টাকা। পাইকারি দামও প্রায় একই। কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতারাও প্রতি হালি এলাচি লেবু বিক্রি করছেন সর্বোচ্চ ৬০ টাকায়। তবে মানভেদে ৩০ টাকা হালিতেও লেবু বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে।

জিগাতলায় ইফতারির আগে লেবু কিনতে বেরিয়েছিলেন সরকার আরিফ নামে এক মধ্যবয়সী ভদ্রলোক। লেবুর দামের ব্যাপারে তিনি বলেন, লেবু এখন বড়লোকের খাবার। নিম্নবিত্তের সাধ্য নেই লেবু কিনে খাওয়ার। বাজারে লেবুর সরবরাহ থাকলেও যে দাম তাতে রমজানে লেবুর শরবত খেতে পারব বলে মনে হচ্ছে না।
বাজারে এলাচি লেবুর বাইরে সাধারণত কলম্বো, কাগজি ও টাঙ্গাইলের বিচিহীন লেবু পাওয়া যায়। তবে বাজারে এখন এলাচি লেবুর সরবরাহই বেশি। সুগন্ধি লেবু হিসেবে খ্যাত কলম্বো লেবুর সরবরাহও মন্দ নয়। এ লেবুর হালি ৫০ টাকা, অর্থাৎ প্রতিটির দাম সাড়ে ১২ টাকা।
বাংলাদেশে লেবুর চাষ বেশি হয় সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলে। পাহাড়ি এলাকা হওয়ায় এসব অঞ্চল লেবু চাষের উপযোগী। তবে এখন সমতলেও লেবুর ভালো ফলন হয়। ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী, উত্তরাঞ্চলের নাটোর কিংবা দক্ষিণের যশোরের মতো জেলায় লেবুর চাষ বাড়ছে। খোঁজ নিয়ে দেখা যায়, সিলেটের শ্রীমঙ্গলে আড়ত থেকে লেবু কেনা হচ্ছে ২ টাকা দরে। খুচরা বাজারে এসে ২ টাকার লেবু হয়ে যায় ৮ টাকা। ঢাকার বাজারে একই লেবুর দাম বেড়ে যায় দুই থেকে তিনগুণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ডাবল সেঞ্চুরি পার করল লেবু!

আপডেট টাইম : 01:15:56 pm, Tuesday, 5 April 2022