Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

“গুম” হওয়া নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি দেবে বিএনপি

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:03:11 pm, Tuesday, 5 April 2022
  • 125 বার
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে ‘গুম’ হওয়া দলের নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকাসহ যেসব জেলা থেকে মূল দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী গুম হয়েছে সংশ্লিষ্ট সেসব জেলায় আলোচনা সভা করবে দলটি। সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে এতে বলা হয়, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর গুমের ১০ বছর অতিক্রম করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে সিদ্ধান্ত হয় ইলিয়াস আলীসহ সব গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের স্মরণে ঢাকা ও সংশ্লিষ্ট জেলা শহরে আলোচনা সভার অনুষ্ঠান করা হবে। এ বিষয়ে মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদ্জ্জুামানকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে বৈঠক থেকে। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে বিএনপির একসময়ের ডাকসাইটে নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। সঙ্গে তার গাড়িচালক আনসারও নিখোঁজ হন। সেই থেকে আনসারের পরিবারের সদস্যরা ইলিয়াস আলীর সন্ধানের অপেক্ষায় আছেন। স্বজনদের ফেরত পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি নানা কর্মসূচিও পালন করেছে ইলিয়াস আলীর পরিবার ও কর্মী সমর্থকরা। তবে এখনো অধরা রয়ে গেছেন এই নেতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

“গুম” হওয়া নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি দেবে বিএনপি

আপডেট টাইম : 09:03:11 pm, Tuesday, 5 April 2022