Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সৌদি আরব ১০ লাখ মুসলিমকে হজের অনুমতি দিচ্ছে

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:55:10 pm, Saturday, 9 April 2022
  • 178 বার

(বাসস ডেস্ক): সৌদি আরব চলতি বছর ১০ লাখ মুসলিমকে হজ করতে দেবে। এই ১০ লাখ মুসলিম দেশটির ভেতরের ও বাইরের। আগের বছর স্বল্পসংখক মুসলিম হজের অনুমতি পেয়েছিলো। সে তুলনায় এবারের সংখ্যা অনেক বেশি।
দেশটির হজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দেশী ও বিদেশী মিলিয়ে ১০ লাখ মুসলিমকে হজ করার অনুমোদন দিয়েছে।
তবে এ জন্য মানতে হবে দ’ুটি শর্ত। হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।
করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক মুসলিম হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগের বছরগুলোতে হজ করা লোকের সংখ্যা প্রায় ২৫ লাখ ছিল।
মন্ত্রণালয় বলছে, সৌদি আরব সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী। তবে একই সঙ্গে তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা দেওয়াও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
উল্লেখ্য, চলতি বছর জুলাইয়ে হজ অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সৌদি আরব ১০ লাখ মুসলিমকে হজের অনুমতি দিচ্ছে

আপডেট টাইম : 08:55:10 pm, Saturday, 9 April 2022