Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোরেলগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যু, গ্রেপ্তার ১

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:44:17 pm, Tuesday, 12 April 2022
  • 192 বার
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে হাতে চান্দে আলী (৭০) নামের এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার উত্তরফুলহাতা গ্রামে পারিবারিক কলহের জেরে এই মারধরের ঘটনা ঘটে। এ সময় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ চান্দে আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় নিহতের ছেলে হিরণ মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে বৃদ্ধ বাবা নিহতের ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমরা অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে চান্দেআলী তাঁর স্ত্রী খাদিজা বেগমকে মারধর করেন। ঘরে ফিরে মাকে মারধরের ঘটনা শুনে চান্দে আলীর ছেলে হিরণ লাঠি দিয়ে তাঁর বাবাকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোরেলগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যু, গ্রেপ্তার ১

আপডেট টাইম : 02:44:17 pm, Tuesday, 12 April 2022