Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফেলে না দিয়ে ত্বকের উজ্জ্বলতায় উজ্জ্বলতায় করুন ভাতের মাড়

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:32:06 pm, Tuesday, 12 April 2022
  • 144 বার

মিলি রহমান।।

ভাতের মাড় এক সময় খাবার হিসেবে উপমহাদেশের মানুষ খেতো। কিন্তু আধুনিকায়নের ফলে এটা আর খাদ্য হিসেবে ব্যবহার হয় না। কিন্তু এই রয়েছে নানাবিধ ব্যবহার। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ভাতের ফ্যান বা মাড় বেশ কার্যকরী হতে পারে। আর এতে লাগছে না কোনো বাড়তি খরচ।

ঘরোয়া অনেক পদ্ধতিই আছে,‌ যেসব ব্যবহার করে আমরা পার্লারে না গিয়ে কিংবা নামী-দামি প্রসাধনী ব্যবহার না করেও দিব্যি রূপচর্চা করতে পারি। সাধারণত ভাতের ফ্যান বা মাড় ফেলে দেয়া হয়। রূপচর্চায় এই ফ্যান কিন্তু দারুণ উপকারী।

কিভাবে ব্যবহার করবেন?

১. দু’চামচ ভাতের ফ্যানের সঙ্গে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, ত্বককে মসৃণ ও কোমল রাখতে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

২. চার চামচ ভাতের ফ্যান, এক চামচ অ্যালো ভেরা জেল, রিঠার জলের সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। সারা দিনে দু’তিন বার এটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটিও খুব ভাল ফেসওয়াশের কাজ করে।

৩. চুলের যত্ন নিতেও ভাতের ফ্যান ব্যবহার করতে পারেন। ভাতের ফ্যান, তার মধ্যে একটি গোটা লেবুর রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভাল করে মালিশ করুন। বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা দূর করতে এই উপায় মেনে চলতে পারেন। চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যার মোকাবিলায় এই পদ্ধতি খুবই কার্যকর। এ ছাড়া চুল গোড়া থেকে মজবুত করতে আর চকচকে করতে সাহায্য করে এই পদ্ধতি।

৪. ঘরোয়া উপায়ে চুল রঙ করতে চান? এ ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ভাতের মাড়। ভাতের মাড়ের সাথে খানিকটা কফির গুঁড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার সেই প্যাক চুলে লাগিয়ে নিন। ঘণ্টা খানেক পরে চুলে শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে দু’দিন এই প্যাক ব্যবহার করলে চুলে হালকা বাদামী রঙ পেতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফেলে না দিয়ে ত্বকের উজ্জ্বলতায় উজ্জ্বলতায় করুন ভাতের মাড়

আপডেট টাইম : 04:32:06 pm, Tuesday, 12 April 2022