নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেন (২৬) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তার আপন চাচাত ভাই। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার দাড়িয়ালা গ্রামে বাড়ির সামনে মাছ ধরা বল্লম দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত কামাল হোসেন দাড়িয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে এবং স্থানীয় সোনালী বিড়ি ফ্যাক্টরীতে কাজ করতেন তিনি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস বলেন, দুপুরে ফ্যাক্টরী থেকে বাড়িতে আসেন কামাল হোসেন। এসময় তার চাচাত ভাই আজিজ মোল্লা ও আজিজ মোল্লার অন্য ভাইয়েরা তার উপর বল্লম দিয়ে হামলা চালায়। এতে কামাল হোসেন গুরুত্বর আহত হন। কামালকে বাঁচাতে গিয়ে স্থানীয় সফিক মোল্লা ও হাসান মোল্লা নামের দুইজন আহদ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। আহত সফিক মোল্লা ও হাসান মোল্ল কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন তাদের স্বজনরা।
ওসি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে চাচাত ভাইয়ের বল্লমের কোপে ভাই নিহত
-
Md.Liton - আপডেট টাইম : 07:38:44 pm, Thursday, 14 April 2022
- 130 বার
জনপ্রিয় সংবাদ












