Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

২৯ এপ্রিল থেকে খুলনা-ঢাকা স্পেশাল ট্রেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:32:02 pm, Sunday, 17 April 2022
  • 245 বার

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ঈদুল ফিতর উপলক্ষে খুলনা-ঢাকা রুটে  ‘খুলনা স্পেশাল’ নামে অতিরিক্ত একটি ট্রেন চলাচল করবে। ২৯ এপ্রিল থেকে এ ট্রেনটি চলবে ১ মে পর্যন্ত। তবে ঈদের পর ফিরতি যাত্রায় এই ট্রেনটির সেবা মিলবে না বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।  জানা গেছে, খুলনা স্পেশালের টিকিট শুধুমাত্র কাউন্টারেই পাওয়া যাবে।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘ঈদে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি টিকিট স্টেশন কাউন্টার থেকে যাত্রীরা কিনতে পারবেন।  ‘খুলনা স্পেশাল’ ট্রেন চালু হওয়ায় আশা করা হচ্ছে যাত্রীদের  ভোগান্তি কিছুটা হলেও কমবে।’

খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে খুলনা-ঢাকা রুটে খুলনা স্পেশাল নামে চলাচল করবে একটি ট্রেন। ২৯ এপ্রিল থেকে চালু হয়ে ট্রেনটি চলবে ১ মে পর্যন্ত। ঈদুল ফিতরের পর ফিরতি যাত্রায় মিলবে না এই স্পেশাল ট্রেনটি।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে এবং তা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। আর ফিরতি টিকেট পাওয়া যাবে ১ মে। কাউন্টার থেকে একজন ব্যক্তি বা যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকেট ক্রয়ে বাধ্যতামূলক থাকবে জন্মনিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র। থাকবে পৃথক নারী ও প্রতিবন্ধী কাউন্টারও। ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঈদ উপলক্ষে কেনা কোনো অগ্রিম ট্রেনের টিকিট ফেরত দেওয়া যাবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

২৯ এপ্রিল থেকে খুলনা-ঢাকা স্পেশাল ট্রেন

আপডেট টাইম : 10:32:02 pm, Sunday, 17 April 2022