Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বেগুনের সঙ্গে শিমেরও সেঞ্চুরি

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:08:19 pm, Monday, 18 April 2022
  • 166 বার

নিজস্ব প্রতিবেদক : রোজার আগে অস্বাভাবিক বেড়ে যাওয়া বেগুনের কেজি এখনো এক শ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে এক শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শিম। এই দুই সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে অন্য সব ধরনের সবজি। বাজারে এখন ৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজিই। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা বেগুনের কেজি বিক্রি করছেন ৮০ থেকে ১০০ টাকা। রোজার শুরু থেকেই এই দামে বিক্রি হচ্ছে বেগুন। আর রোজার আগে বেগুনের কেজি ছিল ২০ থেকে ৪০ টাকা। বেগুনের এমন অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী মো. হেলাল বলেন, প্রতি বছর রোজার সময় বেগুনের চাহিদা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাড়তি চাহিদার কারণেই বেগুনের দাম বেড়েছে। আমাদের ধারণা, রোজার পর বেগুনের দাম কমে যাবে। রোজার প্রভাবে বেগুনের কেজি এক শ টাকা হলেও এখন বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। ব্যবসায়ীরা শিমের কেজি বিক্রি করছেন ১০০ থেকে ১২০ টাকা। কিছুদিন আগে শিমের কেজি ছিল ৬০ টাকা।

শিমের এমন দাম হওয়ার কারণ হিসেবে রামপুরার ব্যবসায়ী জয়নাল মিয়া বলেন, শিমের মৌসুম শেষ হয়ে গেছে। এখন বাজারে যে শিম আসছে তা বিশেষভাবে চাষ করা। এই শিম বাজারে অল্প পরিমাণেই আসছে। যেহেতু বাজারে সরবরাহ কম, সেহেতু দাম বেশি হবে এটাই স্বাভাবিক। এদিকে রোজার উত্তাপে বেড়ে যাওয়া শসার দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজি। পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। সাজনার ডাটার গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি, কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

সবজির দামের বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী মো. হৃদয় বলেন, শীতের সবজি বাজারে এখন পাওয়া যাচ্ছে না। যেহেতু শীতের সবজি নেই, তাই স্বাভাবিকভাবেই বাজারে সরবরাহ কম। এটাই এখন সবজির দাম বেশি হওয়ায় মূল কারণ। আবার শীতের সবজি না আসা পর্যন্ত এমন দামেই সবজি কিনে খেতে হবে। এদিকে মাছ বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে মাছের দামে তেমন পরিবর্তন আসেনি। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৬০০ টাকা। তেলাপিয়া, পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৬০ টাকা। শৈল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা। মাছের মতো দাম অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসের। ব্যবসায়ীরা আগের মতো ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০ থেকে ১৭৫ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। আর গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বেগুনের সঙ্গে শিমেরও সেঞ্চুরি

আপডেট টাইম : 12:08:19 pm, Monday, 18 April 2022