ফকিরহাট প্রতিনিধি: খুলনা-মোংলা মহাসড়কে খোলা-মেলা পরিবেশে পিকাপ ট্রাক ও ড্রাম ট্রাকে করে ধুলাবালু সহ বিভিন্ন উড়ন্ত মালামাল আনা নেওয়া করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ চরম ভাবে দুষিত হচ্ছে, অন্যদিকে ধুলা বালু উড়ে পথচারী যানবাহন চালক ও যাত্রীদের চোখে মুখে লেগে তাঁরা পড়েছেন মহাবিপাকে। মহাসড়কে হাইওয়ে ও ফাঁড়ি পুলিশ সর্বসময় দায়িত্বে নিয়োজিত থাকলেও তারা এই সমস্ত যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করছেন না। যে কারণে তাদের দাপটে পথচারী যানবাহন চালক ও সর্বসাধারন অসহায় হয়ে পড়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলনা-মোংলা মহাসড়কে খোলা-মেলা পরিবেশে পিকাপ ট্রাক ও ড্রাম ট্রাকে করে ধুলাবালু সহ বিভিন্ন উড়ন্ত মালামাল আনা নেওয়া করা হচ্ছে। তারা পথচারী যানবাহন চালক ও সর্বসাধারনের কথা চিন্তা না করে একপ্রকার ঢাকনা ছাড়াই সম্পূর্ণ খোলা-মেলা পরিবেশে ধুলা বালু আনা ও নেওয়ার কাজ শুরু করেছে। স্থানীয়রা জানান, ভোর থেকে গভীর রাত পর্যন্ত বেশ কিছু পিকাপ-ট্রাক ও ড্রাম-ট্রাকে করে ধুলাবালু আনা নেওয়ার কাজ করে থাকে। এরা খুব দ্রুতগতিতে বীরদর্পে বাসস্ট্যান্ডের উপর দিয়ে হুইচাল বাজিয়ে মহাসড়ক কাপিয়ে চলাচল করে থাকে। জনবহুল ও গুরুত্বপূর্ণ কোন বাসস্ট্যান্ড তাদের চোখেই পড়ে না। এদের পিকাপ বা ট্রাকের ভিতর যে খোলামেলা পরিবেশে ধুলাবালু আছে, তা তাদের নজরেই আসে না। বেচারা পথচারী যানবাহন চালক ও যাত্রীদের চোখে মুখে উড়ে যাচ্ছে অহরহ। তার পরেও এরা চলছে বীরদর্পে। ধুলা বালু উড়ে জনসাধারনের চোখে মুখে গেলেও এই সমস্ত পিকাপ ট্রাক ও ড্রাম ট্রাক চালকদের কিছুই যায় আসেনা। এদের কাছে জনগন একপ্রকার জিন্মি। এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী’র সাথে আলাপ করা হলে তিনি বলেন আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করে আইনগত পদক্ষেপ নিব। এবং তাহারা যাহাতে খোলা-মেলা পরিবেশে ধুলা-বালু বহন না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবো।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
“খুলনা-মোংলা মহাসড়ক” খোলা-মেলা পরিবেশে ড্রাম ট্রাকে ধুলাবালু বহন: পথচারীরা অতিষ্ট
-
Md.Liton - আপডেট টাইম : 12:55:48 pm, Saturday, 23 April 2022
- 132 বার
জনপ্রিয় সংবাদ












