আইএটিএ জানায়, গত ১৯ এপ্রিল ভারত সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনের নাগরিকরা ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করতে পারবে না।
প্রায় দুই বছরের বেশি সময় ধরে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে পারছে না। তারা ভারতে অবস্থান করতে বাধ্য হচ্ছে। করোনার কারণে ভিসা প্রক্রিয়া বন্ধের পাশাপাশি ভারত থেকে ফ্লাইট স্থগিত রেখেছে চীন। থাইল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার অনুমতি দিলেও নিজ দেশে আটকে পড়া ২৩ হাজার ভারতীয় ছাত্র, কয়েকশ’ ব্যবসায়ী, শ্রমিক এবং তাদের পরিবারকে চীনা শিক্ষাপ্রতিষ্ঠান ফের কাজে যোগ দেওয়ার অনুমতি দিতে দ্বৈতনীতি প্রয়োগ করছে বেইজিং।
গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেইজিং সফরের সময় তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল। গেল ফেব্রুয়ারিতে ভারতীয় দূতাবাসকে দেশটির শিক্ষার্থীদের শিগগিরই চীনে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল চীন।
ভারত গত মাসের শেষের দিকে ১৫৬টি দেশের জন্য ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু করেছে। করোনার দুই বছরেরও বেশি সময় পর গত ২৭ মার্চ থেকে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করেছে।
Md.Liton 











