Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নছিমন উল্টে একজন নিহত, আহত ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:17:01 pm, Monday, 2 May 2022
  • 167 বার
শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় গাছ বোঝাই নছিমন উল্টে রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের পুলিশ বৈদ্যর বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল পহলানবাড়ি এলাকায় নূরু শাহর ছেলে। আহতরা হলেন, রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত হারেজ শরীফের মামুন শরীফ (৩০) এবং উত্তর রাজাপুর গ্রামের তুজম্বার গাজীর ছেলে লাভলু গাজী (৪০)। এই দুজনকে গুরুতর অবস্থায় শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রফিকুলের লাশ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন শ্রমিক উত্তর রাজাপুর বটতলা থেকে গাছ বোঝাই করে হোগলপাতি এলাকায় স’মিলে (করাত কল) নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলিশ বৈদ্যর বাড়ির সামনে এলে সামনের চাকা পাংচার হয়ে গাছ বোঝাই নছিমন খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক রফিকুল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, নিহত রফিকুলের লাশ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নছিমন উল্টে একজন নিহত, আহত ২

আপডেট টাইম : 09:17:01 pm, Monday, 2 May 2022