Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু 

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:08:38 pm, Thursday, 5 May 2022
  • 166 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি মেম্বর অজিত মজুমদার জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগা মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা মহির শেখ (৬৫) মঙ্গলবার সকালে ঢালীরখন্ড ঈদগাহে নামাজ পড়েন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জ্বালানী কাঠ নিয়ে বাড়ীতে ফিরছিলেন তিনি। পথিমধ্যেই বজ্রপাতের শিকার হন মহির। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনেরা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সেবানন্দ মজুমদার বলেন, হাসপাতালে আনার আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মেম্বর অজিত বলেন, দিনমজুর মহির নামাজ পড়ে ঘাড়ে কাঠ নিয়ে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। মহির স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রয়েছেন। মহির পেশায় একজন দিনমজুর।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বজ্রপাতে নিহত মহির পরিবারকে সরকারী সহায়তা প্রদাণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে ঈদের নামাজের আগ মুহুর্ত পর্যন্ত মোংলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও নামাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ মেঘে ঢেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে ঈদ আনন্দ নিরানন্দ হয়ে পড়েছে এখানকার মানুষের কাছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু 

আপডেট টাইম : 02:08:38 pm, Thursday, 5 May 2022