Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:26:53 pm, Sunday, 8 May 2022
  • 215 বার

স্টাফ রিপোটার, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মে) সকালে ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্তুপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহের সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।মরদেহের শরীর ফুলে গিয়ে দুগন্ধ ছড়াচ্ছিল। ৩৬ থেকে ৪৮ ঘন্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়দের মধ্যে কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্তুপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে আমরা যোগাযোগ করছি, কয়েক ঘন্টার মধ্যে যদি পরিচয় পাওয়া না যায়, তাহলে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরেও যদি মরদেহের পরিচয় পাওয়া না যায়, তাহলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 06:26:53 pm, Sunday, 8 May 2022