Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ব্যাগভর্তি শসা ৫ টাকায়

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:55:43 pm, Wednesday, 11 May 2022
  • 100 বার
নিউজ ডেক্স: গাইবান্ধার বাজারে পলিথিনের এক ব্যাগ শসা বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। মধ্যসত্বভোগীদের কারণে ভালো জাতের শসাও বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা কেজিতে।  প্রতি হাটবারে ২০ থেকে ২৫ ট্রাক শসা যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন হাট বাজারে। কিন্তু বাজারদর ভালো না পাওয়ায় এ বছর লাভ তো দুরের, ব্যাপক লোকসান গুনতে হচ্ছে গাইবান্ধার শ শ চাষিকে ।

সাদুল্লাপুরের খামারপাড়া গ্রামের চাষি আব্দুল ওয়ারেস জানান, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম, খোর্দ্দকোমরপুর, ফরিদপুরসহ কয়েকটি ইউনিয়নে শসা চাষির সংখ্যা বেশি।  এলাকার হাট বাজারে চাহিদা মিটিয়েও প্রতি বছর শসা দেশের হাটবাজার দখল করে। প্রতি বছর দামও ভালো ছিলো।  এবারও লাভের আশায় অনেক চাষি শসা আবাদের দিকে ঝুঁকে পড়ে। ফি বছর তেল সার কীটনাশক কামলা খরচ দিয়েও লাভের টাকায় অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে। কিন্তু এবার হয়েছে তার উল্টো।

ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল কবীর মিন্টু বলেন, ধাপেরহাট বসে সপ্তাহে দুই দিন। সোমবার ও বৃহস্পতিবার। প্রচুর সবজির সাথে শসায় হাট ভরে যায়। এই দুই হাটকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা আসেন ট্রাক নিয়ে কাঁচামাল কিনতে।

ধাপেরহাটের ইজারাদার লুৎফর রহমান লতিফ জানান, উৎপাদন ভালো হওয়ায় প্রতি হাটে বিপুল পরিমান শসা হাটে স্তুপ করে রাখা হয় বিক্রির জন্য। প্রতি বছর দাম ভালো পেয়ে চাষিরা লাভবান হলেও এবার হয়েছে উল্টো ।
ব্যাপারীরা সুযোগ বুঝে কম দামে কৃষকদের কাছে কিনে নেয়।

ঢাকা থেকে প্রতি হাটে শসা কিনতে আসেন হাসেন আলী সরদার। তিনি অন্তত ৪ ট্রাক শসা কিনে নিয়ে যান। এবার শসা পাইকারি দামে মণ হিসাবে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১ শ টাকায়। তিনি শসা নিয়েছেন ৫ ট্রাক। দামও সস্তা । প্রতি কেজি শসার দাম ২ থেকে ৩ টাকা। কয়েকদিন ধরে গাইবান্ধার বাজারে পলিথিনের ব্যাগ হাতে বিক্রেতারা হাঁক দিচ্ছেন ব্যাগভর্তি শসা ৫ টাকা ।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন জানান, সাদুল্লাপুর উপজেলায় এবার শসার উৎপাদন ভালো হয়েছে। প্রথম দিকে কৃষকরা ভালো দাম পেলেও-এখন বাজার মন্দা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ব্যাগভর্তি শসা ৫ টাকায়

আপডেট টাইম : 12:55:43 pm, Wednesday, 11 May 2022