Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপালে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত, আটক ১

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:50:01 pm, Saturday, 14 May 2022
  • 163 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনায় মোঃ ওবায়দুল্লাহ (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে মোঃ সজিব (২০) নামের এক যুবক। শুক্রবার (১৩ মে) সন্ধ্যা সাতটায় রামপাল উপজেলার ঝনঝনিয়া পুকুরপাড়ে বসা নিয়ে দুইজনের মধ্যে বাক বিতন্ডের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। আহত মোঃ ওবায়দুল্লাহ রামপাল উপজেলার গাববুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মোঃ ওবায়দুল্লাহকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওবায়দুল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ছুরিকাঘাতের ঘটনায় সজিবের বাবা গাববুনিয়া গ্রামের আলমগীরকে আটক করেছে রামপাল থানা পুলিশ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছউদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে পুকুরপাড়ে বসা নিয়ে ওবায়দুল্লাহ ও সজিবের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সজিব ওবায়দুল্লাকে ছুরিকাঘাত করে। এসময় সজিবের সাথে সজিবের বাবা আলমগীরসহ কয়েকজন ছিলেন। আহত ওবায়দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, ছুরিকাঘাতের ঘটনায় সজিবের বাবা মোঃ আলমগীরকে আটক করা হয়েছে। ছুরিকাঘাতের সাথে অন্য যারা জড়িত রয়েছে, তাদেরকেও আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপালে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত, আটক ১

আপডেট টাইম : 12:50:01 pm, Saturday, 14 May 2022