আসাদুজ্জামান শেখ (সোবহান)
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামক একটি বেসরকারী হাসপাতাল অচিরেই উদ্ভোধন হতে যাচ্ছে। এই হাসপাতালটি চালু করা হলে ৪টি উপজেলার কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা পেয়ে তাদের জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে জীবন মানের উন্নতি ঘটাতে সক্ষম হবেন।
জানা গেছে, ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, এ অঞ্চলের গরীব দুঃখি অসহায় ও মেহনতী মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের কথা চিন্তা করে চুলকাটির বাজারের রেল রোড সংলগ্ন নিজস্ব জমিতে একটি বেসরকারী হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহন করেন। সে মোতাবেক ২০১৯সালে তিনি সেখানে ৪ তলা বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। যে ভবনটিতে তিনি চুলকাটি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নাম করণ করে একটি বেসরকারী হাসপাতাল গড়ে তুলেছেন। যেটি অতি শীঘ্রই এর উদ্ভোধন করা হবে। আর এই বেসরকারী হাসপাতালটি উদ্ভোধনের মাধ্যমে চালু করা হলে বটিয়াঘাটা, রামপাল, ফকিরহাট ও সদর উপজেলার কয়েক হাজার অসহায় গরীব দুঃখী ও মেহনতী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
চুলকাটি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস, ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ দেবনাথ ঠাকুর ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজি বলেন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে কোন ভাল হাসপাতাল গড়ে না উঠায় শতশত মুমুর্ষ জটিল ও কঠিন রোগীরা খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন শহরে গিয়ে তারা চিকিৎসা সেবা গ্রহন করে আসছেন। আর এই স্বাস্থ্যসেবা নিতে গিয়ে তারা অনেকটা পথ পাড়ি দিয়ে হাসপাতালে যেতে অনেক সময় পার করে ফেলছেন। এই অনেকটা সময় পার করার কারণে সময়মত চিকিৎসা সেবা না পেয়ে অনেক রোগী পথেই মারা যাচ্ছেন। শুধু তাই নয়, বিষ খাওয়া বা গলাই রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো বা দুঘটনার কবলে পড়ে অনেক জরুরী রোগী সময়মত চিকিৎসার না পেয়ে পথের মধ্যে মারা যাওয়ার উপক্রম রয়েছে। শুধুমাত্র এই ক্লিনিকটি চালু করা হলে মারা যাওয়ার প্রবনতা অনেকাংশে কমে যাওয়ার আশাংকা রয়েছে তাদের।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস ও আওয়ামী লীগ নেতা শেখ মেজবাউজ্জামান টিপু বলেন, এই হাসপাতালটি চালু করা হলে এঅঞ্চলের শতশত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহন করে বড়ই উৎকৃত হবেন। এধরনের বেসরকারী হাসপাতাল গড়ে তোলার জন্য তিনি ডাঃ উৎপল কুমার দেবনাথকে ধন্যবাদও জ্ঞাপন করেন।
এ ব্যাপারে চুলকাটি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর পরিচালক ডাঃ উৎপল কুমার দেবনাথ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি খুলনা ও বাগেরহাটের বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই ক্লিনিকটি পরিচালনা করবো। তাছাড়া আমার পুত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এমএস কোর্সে অধ্যায়নরত রয়েছে। এবং আমার ভাগ্নি কেয়া দেবনাথ গাইনী বিশেষজ্ঞ, সেও এখানে সময়মত রোগী দেখবে। আর আমি তো নিজেই সর্বসময় হাসপাতালটি দেখাশুনা করবো। ফলে জনগনের চিকিৎসা সেবার কোন ঘাটতি হবে না। এছাড়া ল্যাবের মাধ্যমে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সকল প্রকার পরিক্ষা-নিরিক্ষা করানোর চিন্তাও রয়েছে আমার। তিনি আরো বলেন, এঅঞ্চলের অসহায় গরীব ও মেহনতী মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এই বেসরকারী ক্লিনিকটি নির্মাণ করছেন বলেও তিনি জানান।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
চুলকাটি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর অচিরেই উদ্ভোধন
-
Md.Liton - আপডেট টাইম : 10:53:36 am, Sunday, 15 May 2022
- 175 বার
জনপ্রিয় সংবাদ












