Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:39:52 pm, Sunday, 15 May 2022
  • 124 বার

নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে সোমবার (১৬ মে)। এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা যাবে। শনিবার (১৪ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে তা চন্দ্রগ্রহণ হিসেবে পরিচিত। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে। তবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে সৌরজাগতিক এ ঘটনা সবার জন্য শিক্ষণীয়।

বাংলাদেশ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হচ্ছে- ব্রাজিলের স্টক সীমাউন্ট থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ব্রাজিলের অ্যাব্রোসহোল মেরিন ন্যাশনাল পার্ক থেকে দক্ষিণ দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ব্রাজিলের মাতো গ্রোসো দ্য সুল রাজের বেলা আলভোরাদা শহর, বলিভিয়ার ডিভিসাদেরো শহর, উত্তর চিলির বন্দর শহর আরিকো থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসগারে, পেরুর আরকুইপা থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, চিলির ইস্টার আইল্যান্ড হতে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ

আপডেট টাইম : 02:39:52 pm, Sunday, 15 May 2022