Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

লেবু পানির উপকারিতা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:41:22 pm, Sunday, 15 May 2022
  • 121 বার

মিলি রহমান।।

সাইট্রাস জাতীয় ফল লেবু। সাইট্রাস ফলের মধ্যে ভিটামিন সি বেশি থাকে, এটি একটি প্রাথমিক অ্যান্টিঅক্সিড্যান্ট যা কোষকে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকল থেকে রক্ষা করতে সাহায্য করে।

১। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো
ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ, স্ট্রোকের ঝুঁকি এবং রক্তচাপ কমাতে পারে। লেবু ভিটামিন সি এর একটি ভাল উৎস। বিশেষজ্ঞদের মতে, একটি লেবুর রসে প্রায় ১৮.৬ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি’র পরিমাণ দৈনিক ৬৫ থেকে ৯০ মিলিগ্রাম।
২। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ
কেউ কেউ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে করার জন্য প্রতিদিন সকালে লেবু পানি পান করেন। ঘুম থেকে উঠলে উষ্ণ লেবু পানি পান করা পাচনতন্ত্রকে সচল রাখতে সাহায্য করতে পারে। প্রাচীণ আয়ুর্বেদিক শাস্ত্র বলে- লেবুর টক স্বাদ শরীরের ‘অগ্নি’কে উদ্দীপিত করতে সাহায্য করে, যা খাবার আরও সহজে হজম করতে সহায়তা করে এবং ‘টক্সিন’ জমা হওয়া রোধ করতে সাহায্য করে।

৩। ত্বক ভাল রাখা
লেবুতে প্রাপ্ত ভিটামিন সি ত্বকের বলিরেখা, বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে সাহায্য করতে পারে। ত্বক যদি আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়, তাহলে বলিরেখার প্রবণতা দেখা দেয়। সকালে এক গ্লাস লেবুপানি এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

৪। মুখের গন্ধ হ্রাস
আপনি কি কখনও রসুনের গন্ধ বা অন্য কোনও তীব্র গন্ধ থেকে মুক্তি পেতে হাতে লেবু ঘষেছেন? রসুন, পিঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে নিঃশ্বাসের দুর্গন্ধের ক্ষেত্রেও একই প্রতিকার প্রযোজ্য হতে পারে। খাবারের পরে এবং সকালে প্রথমে এক গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে। তাছাড়া লেবু লালাগ্রন্থিকে উদ্দীপিত করে। ফলে মুখগহ্বর শুষ্ক হয় না ও ব্যাক্টেরিয়ার দ্বারা সৃষ্ট নিঃশ্বাসের দুর্গন্ধর আশঙ্কা কমে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

লেবু পানির উপকারিতা

আপডেট টাইম : 07:41:22 pm, Sunday, 15 May 2022