Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৬

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:45:48 pm, Tuesday, 17 May 2022
  • 133 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ঘের সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা দোকান ও বাড়িঘর ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে ও আহতের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত কাজী মোহাসীন হোসেন জানান, শনিবার (১৪ মে) দুপুরে আমরা আমাদের জমি থেকে ধান বাড়িতে নিচ্ছিলাম। প্রতিমধ্যে স্থানীয় খান সোহেল, রহমত কাজী, লিটন পাইক, হায়দার আলী, মুরাদ পাইক, হাসান কাজী, সোহেল কাজী, আজাদ কাজী ,আল আমিন, হাকিম পাইক, ফারহাদসহ ২৫/৩০ জন সন্ত্রাসী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা বলে তোরা আমাদের জমি দখল করে খাচ্ছিস তোদের আর বাচিয়ে রাখবো না। তারা রামদা, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আমিসহ ,মুন্না (২৫), কাজী জহিরুল ইসলাম(৪২),কাজী আমিনুর (৩০),কাজী ফিরোজ(৪০) ও নিরু বেগম (৫০) কে মারধর করে। ঘটনায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, আমরা দীর্ঘ দিন ধরে আমাদের জায়গা ভোগ দখল করে খাচ্ছি। বিষ্ণপুর ইউনিয়ন ৭নংওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিফবুল ক্ষমতার দাপোটে স্থানীয় খান সোহেল, রহমত কাজীসহ একদল সন্ত্রাসী দিয়ে আমাদের জমি জোর করে দখলের জন্য এ ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, পূর্বে মেম্বারকে একাধিকবার জায়গার বিষয়টি সমাধানের জন্য তাকে জানানো হলে তিনি আমাদের হুমকী দিয়েছেন এবং বলেন তোর ভাই আগের টার্মে ইউপি সদস্য প্রার্থী ছিলো তোদের আর বাচিয়ে রাখবো না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৬

আপডেট টাইম : 08:45:48 pm, Tuesday, 17 May 2022