Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

‘কুলকোলা’ আনল রাশিয়া, কোকাকোলার বিকল্প

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:44:31 pm, Tuesday, 24 May 2022
  • 131 বার

অনলাইন ডেস্ক:ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি। রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে। ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।

ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

‘কুলকোলা’ আনল রাশিয়া, কোকাকোলার বিকল্প

আপডেট টাইম : 12:44:31 pm, Tuesday, 24 May 2022