স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলা, পৌরসভা ও কচুয়া মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন বিএনপি নেতা শাহেদ আলী রবি, আসাউদ্দৌলা জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, মহিলা দল নেত্রী তাসলিমা বেগম, সালমা আক্তার, মনোয়ারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, আগামীতে দেশের প্রয়োজনে বাগেরহাট মহিলা দল বসে থাকবে না। এই সরকারকে উৎখাতের আন্দোলনে বিএনপির অন্যতম শক্তি হবে মহিলা দল। এজন্য মহিলা দলের সকল কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে মহিলা দলের কর্মী সভা
-
Md.Liton - আপডেট টাইম : 07:47:51 pm, Tuesday, 24 May 2022
- 173 বার
জনপ্রিয় সংবাদ












