Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোরেলগঞ্জে প্রভাবশালীদের রোষানলে কৃষক পরিবার

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:55:14 pm, Sunday, 29 May 2022
  • 143 বার
মোরেলগঞ্জ প্রতিনিধি:মোরেলগঞ্জে বরইতলা গ্রামে প্রভাবশালীদের রোষানলে পড়েছে একটি কৃষক পরিবার। পরিবারটির একমাত্র আয়ের উৎস ২.৫২ একর জমির মৎস্য ঘেরটি দখলের জন্য নানা কৌশল অবলম্বন করছে তারা। এ বিষয়ে আদালতের আশ্রয় নিয়ে নানা হুমকীর মধ্যে পড়েছেন বরইতলা গ্রামের সুধাংশু পাইকের ছেলে কৃষক রণজিৎ পাইক। মামলা সূত্রে জানা গেছে, কৃষক সুধাংশু পাইক ১৯৭০ সালে ২.৫২ একর জমি ক্রয় করে ভোগ দখলে আছেন। কয়েক বছর ধরে ওই জমিতে মৎস্য ঘের করছেন রনজিৎ পাইক। সম্প্রতি পার্শ্ববর্তী ডুমুরিয়া গ্রামের তাপস হালদার ও তার ভাই অসীম হালদার ওই জমিটুকু দাবী করে দুই বছরের জন্য বহিরাগত একটি মহলের কাছে লিজ দিয়ে দেয়।

কৃষক রণজিৎ পাইক বলেন, ‘৩০-৩৫ বছর ধরে নিজ জমিতে ঘের করে আসছি। হঠাৎ করে প্রভাবশালী তাপস হালদার ঘেরটি দখলের জন্য বহিরাগত লোকজন নিয়ে উঠেপড়ে লেগেছে। ফলে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটছে। এ বিষয়ে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে তাপস হালদার বলেন, ‘বর্তমান রেকর্ডমূলে আমি এ জমির মালিক। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোরেলগঞ্জে প্রভাবশালীদের রোষানলে কৃষক পরিবার

আপডেট টাইম : 04:55:14 pm, Sunday, 29 May 2022