Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সরকারি জমিতে ভবন নির্মাণ, মোবাইল কোর্টে মালিকের ৩ মাসের কারাদণ্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:14:57 pm, Sunday, 29 May 2022
  • 125 বার
শরণখোলা প্রতিনিধি:শরণখোলায় সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করার দায়ে আবু জাফর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী এই দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে আবু জাফর তাফালবাড়ী বাজারের সরকারি খাস জমি দখল করে সেখানে পাঁকা বাড়ি নির্মাণ শুরু করেন। এমন অভিযোগ পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে দখলদারকে তার বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এসময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দখলদার জাফরকে আটক করেন।

ইউএনও মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, সরকারি জমি দখল করে বিল্ডিং তৈরী শুরু করেন। তার বৈধ কোনো কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে আবু জাফর নামে ওই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সরকারি জমিতে ভবন নির্মাণ, মোবাইল কোর্টে মালিকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট টাইম : 05:14:57 pm, Sunday, 29 May 2022