Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

লবনাক্ত পরিবেশে নিচু জমিতে গাছ রোপণ করে জাতীয়ভাবে পুরষ্কার পেলেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:10:31 pm, Sunday, 5 June 2022
  • 191 বার

রামপাল প্রতিনিধি:বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল উপজেলাকে শ্রেষ্ঠ ঘোষণা করে পুরষ্কার প্রদান করেন। ওই অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, সচিবালয়ের সচিব ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার গ্রহণ করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা হিসেবে সুপরিচিত বাগেরহাটের রামপাল উপজেলায় লবনাক্ত এবং বালুকাময় পরিবেশে উপজেলা পরিষদ সংলগ্ন নিচু জমিতে ২০১৭ সালে মাটি ভরাট করে বিভিন্ন প্রকার বনজ, ফলজ এবং ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বৃক্ষরোপন বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাৃবৃন্দের সহায়তায় নান্দনিক বাগান সৃজনের কাজ শুরু করেন। দীর্ঘ ০৩ বছরের অধিক সময়ের পরিশ্রম এবং নিবিড় পরিচর্যায় রামপাল উপজেলা পরিষদ চত্তর সবুজে আচ্ছাদিত হয়ে ওঠে। সমগ্র বাংলাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় রামপাল উপজেলা পরিষদকে পুরষ্কৃত করা হয়। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, বাগান সৃজনের এই ধারা অব্যাহত রয়েছে। প্রাপ্ত স্বীকৃতি এবং পুরস্কার উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সকল স্থানে বাগান সৃজন কার্যক্রমকে বেগবান করেছে। তিনি আরও জানান, সাবেক রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে যশোরের এডিসি তুষার কুমার পাল এর নিপুণ হাতের ছোঁয়ায় পরিষদ চত্তর আজ ফুলে ফলে সুশোভিত হয়ে উঠেছে। ভবিষ্যতে সমগ্র রামপাল উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রমের চলমান ধারা অব্যাহত রাখতে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

লবনাক্ত পরিবেশে নিচু জমিতে গাছ রোপণ করে জাতীয়ভাবে পুরষ্কার পেলেন

আপডেট টাইম : 11:10:31 pm, Sunday, 5 June 2022