বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট হাসপাতালের ওয়ার্ড মাষ্টারে ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ওয়ার্ড মাষ্টার নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে। সোমবার (০৬ জুন) দুপুরে সদর হাসপাতালে চত্বরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, কর্মচারী, এলাকাবাসীসহ সর্বস্তরের শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
হাসপাতালের তত্ত¡াধায়ক অসীম কুমার সমদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ডা. এস এম শাহনেওয়াজ, ডা: খান শিহান মাহমুদ, আরএমও শেখ আদনান হোসেন, নজরুল ইসলাম কাঞ্চন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, সেনেটারী ইন্সপেক্টর বিভাস চন্দ্র রায়, সিনিয়র স্টাফ নার্স রুবাইয়া আক্তার, হিসাব রক্ষক মহিতুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, একজন মানুষকে কোন অন্যায় না করা স্বত্তেও তার উপর হামলা হল। লোকটা এখন মৃত্যুর সাথে লড়ছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা করেন মানববন্ধনকারীরা।
উল্লেখ, শনিবার (০৪ জুন) রাতে হাসপাতালের দায়িত্ব পালন শেষে বাড়ি যাওয়ার পথে শহরের চালিতাতলা এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে হামলা চলায়। দূর্বৃত্তদের হাতুড়ি পেটা ও মারধরে তার দুটি পা ভেঙ্গে যায় এবয় শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে গুরুতর অবন্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরের দিন রবিবার রাতে অজ্ঞতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে সোমবার(০৬ জুন) দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, মামলা হয়েছে। তদন্ত চলছে। আশাকরি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাট হাসপাতালের ওয়ার্ড মাষ্টারে ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
-
Md.Liton - আপডেট টাইম : 11:04:32 pm, Tuesday, 7 June 2022
- 155 বার
জনপ্রিয় সংবাদ












