Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মুহাম্মদ (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:56:19 pm, Tuesday, 14 June 2022
  • 121 বার

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় নবী প্রেমিক তাওহিদী জনতার ব্যানারে স্থানীয় মুসল্লীরা এই বিক্ষোভ করেন।
খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসার মুহতামিম সরদার ইমরান হুসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য প্রদান করেন, কচুয়া কওমী মাদরাসার মুহতামিম মাওলানা মইনুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, কচুয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল্লাহ, কচুয়া বাজার জামে মসজিদের ইমাম মোঃ শাহ আলম, হাজরা বাড়ি জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ, কচুয়া হাসপাতাল জামে মসজিদের ইমাম হুসাইন আহমদ ইকরাম, বায়তুস সালাত জামে মসজিদের খতিব হাফেজ মোঃ নুরুল ইসলাম, কারী মোঃ আবু জাফর প্রমুখ।
এসময় মুসল্লীদের পক্ষ থেকে চার দফা দাবী করা হয়। দাবিগুলো হচ্ছে, বিজেবীর মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া টিমের সদস্য নাভিন জিন্দাল মহানবী (সঃ) নিয়ে যে কটুক্তি করেছে এজন্য রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মহানবী (সঃ) এর জীবন আচার ও জীবনাদর্শ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। চলমান ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে অন্যায়ভাবে মুসলিমদের উপর যে নিপিড়ন চলছে যে ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এসব দাবি না মানলে নবী প্রেমি তাওহিদী জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মুহাম্মদ (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : 10:56:19 pm, Tuesday, 14 June 2022