Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে লবনাক্ত এলাকায় সুপেয় পানির প্লান্টের উদ্বোধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:02:33 pm, Tuesday, 14 June 2022
  • 147 বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি রামপাল উপজেলার দক্ষিন মল্লিকের বেড় এলাকায় এই প্লান্টের উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের রামপালে লবনাক্ত পানি থেকে পানযোগ্য সুপেয় পানি উৎপাদনকারী “লবনাক্ততা দূরীকরণ (আরও) প্লান্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি রামপাল উপজেলার দক্ষিন মল্লিকের বেড় এলাকায় এই প্লান্টের উদ্বোধন করেন। এসময়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা পরিষেদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি‘র ব্যক্তিগত সহকারি রেদওয়ান মারুফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে দক্ষিন মল্লিকের বেড় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার।
প্রত্যন্ত গ্রামে এ ধরণের পানির প্লান্ট এবং কমিউনিটি ক্লিনিক হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় মেহেদী হাসান বলেন, দক্ষিন সন্যাসী ও দক্ষিন মল্লিকের বেড় গ্রাম দুটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এই গ্রামে সুপেয় পানি ও স্বাস্থ্য সেবার কোন ব্যবস্থা ছিল না। গ্রামের চারদিকে প্রচুর পানি থাকলেও, আমাদের খাবার পানিও ছিল না। আজ পানির প্লান্ট ও ক্লিনিক উদ্বোধন করা হল। সরকার ও উপ-মন্ত্রীর এমন উদ্যোগে আমরা খুশি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার বলেন, অবহেলিতে এই জনপদের মানুষের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রামপালের ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকার মানুষ এখন শান্তিতে রয়েছে। আজ উদ্বোধন করা প্লান্ট ও কমিউনিটি ক্লিনিক এই এলাকার মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তরের বাস্তবায়নে আরসেনিক ঝুকি নিরসন প্রকল্পের অধীনে ২৮ লক্ষ টাকা ব্যয়ে আরও প্লান্ট নির্মান করা হয়েছে। এই প্লান্ট থেকে প্রতিঘন্টায় ১হাজার ৫০০ লিটার বিশুদ্ধ পানি উৎপাদিত হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২৮ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকটি নির্মান করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে লবনাক্ত এলাকায় সুপেয় পানির প্লান্টের উদ্বোধন

আপডেট টাইম : 11:02:33 pm, Tuesday, 14 June 2022