Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে জনতার সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ -আহত ২৫

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:46:39 pm, Monday, 20 June 2022
  • 141 বার

চিতলমারী উপজেলার চরডাকাতিয়া এলাকার একাদশ শ্রেণির একছাত্রী (১৮) কয়েকদিন আগে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেন এবং ভিডিও শেয়ার করেন।

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া নিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ জুন) দুপুরে চিতলমারী থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ বিক্ষুব্ধদের থানায় প্রবেশে বাধা দিলে এই সংঘর্ষ হয়। আহতদের অধিকাংশকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে অন্তত ১২ জনকে।

জনতার সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ -আহত ২৫
পুলিশ জানায়, চিতলমারী উপজেলার চরডাকাতিয়া এলাকার একাদশ শ্রেণির একছাত্রী (১৮) কয়েকদিন আগে তার ‘জড়হরঃ ইধষধ ৎড়হর’ নামের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেন এবং ভিডিও শেয়ার করেন। এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা দেখা দিলে রোববার (১৯ জুন) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
কিন্তু সোমবার (২০ জুন) দুপুরে হঠাৎ স্থানীয় জনতা ওই শিক্ষার্থীর বিচার দাবিতে মিছিল নিয়ে থানায় প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ বাধা দিলে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এসময় বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের সামাল দিতে পুলিশ ২৪ রাউন্ড গুলি ছোড়ে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি, ৪টি মোটরসাইকেল ও থানার কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। তাদেরকে বাধা দিলে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এতে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ১২ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে জনতার সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ -আহত ২৫

আপডেট টাইম : 11:46:39 pm, Monday, 20 June 2022