Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পুলিশের জব্দ করা কোবরা সাপ সুন্দরবনে অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:59:11 pm, Wednesday, 22 June 2022
  • 120 বার

আসামীর কাছ থেকে জব্দকৃত কোবরা সাপটি সুন্দরবনের করমজল খাল পাড়ে অবমুক্ত করা হয়েছে।

মোংলা  প্রতিনিধি:মোংলা থানায় আসামীর কাছ থেকে জব্দকৃত কোবরা সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে থানা থেকে সাপটি করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের কাছে হস্তান্তর করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। সাপটিকে রাতেই সুন্দরবনের করমজল খাল পাড়ে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সোহেল গারুলী (৩৫) ও জাকির গারুলী (৪০) এবং তাদের মোটরসাইকেল ড্রাইভার নজরুল কোবরা সাপটি নিয়ে সোমবার বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের আলতাফের বাড়ীতে যান। তারা ওই বাড়ীতে ঢুকে পানির খাওয়ার কথা বলে সেখানে অবস্থান নেন। এরপর তাদের কাছে থাকা সাপ বের করে ওই ঘরের গৃহিনীকে ভয়ভীতি দেখিয়ে ঘরে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার যা আছে তা দিয়ে দিতে বলেন। কিন্তু গৃহিনী তা দিতে অস্বীকৃতি জানালে তারা সাপটি তার গলায় পেচিয়ে দেন। এ সময় ওই গৃহিনীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। পরে পুলিশ সাপসহ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যান। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতে পাঠায় পুলিশ। আর আদালত সাপটিকে সুন্দরবনে অবমুক্তের জন্য বনবিভাগের কাছে হস্তান্তরে পুলিশকে আদেশ দেন। সেই আদেশ মোতাবেক পুলিশ মঙ্গলবার রাতে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করে। বন কর্মকর্তা আজাদ কবির আরো বলেন, এ সাপটি নাম খৈয়ে কোবরা। যা লম্বায় ৪ ফুট, আর বয়স প্রায় দুই বছর। সাপটি থানা থেকে এনে করমজল খালের পাশে বনে ছেড়ে দেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পুলিশের জব্দ করা কোবরা সাপ সুন্দরবনে অবমুক্ত

আপডেট টাইম : 11:59:11 pm, Wednesday, 22 June 2022